
প্রতিকূল আবহাওয়া ও বিরামহীন বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজারে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আজ শনিবার বিকেলে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।

অদ্য ২রা মে, শনিবার বিকাল পাঁচটায় জেলার প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বর হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে কুসুমবাগ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বৃষ্টির মাঝেও জোটের শরিক দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের নীতি ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তারা বলেন:
“চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর জাতি আশা করেছিল এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটবে না। কিন্তু বর্তমান সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে। দেশ পরিচালনায় চরম অব্যবস্থাপনার কারণে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।”
নেতৃবৃন্দ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে পুনরায় দলীয় বাহিনীতে পরিণত করার চেষ্টা চলছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই শহীদদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে জনগণ নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না।

১১ দলীয় ঐক্যজোট মৌলভীবাজার জেলা শাখার সমন্বয় কমিটির সদস্য ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী সভাপতির বক্তব্যে বলেন:
তিনি আরও বলেন, “২৪-এর গণআন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে, দাবি না মানলে বর্তমান সরকারকেও তার চেয়ে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
এছাড়াও মিছিলে ছাত্রশিবিরের শহর সেক্রেটারি মুস্তাকিম আহমদসহ এনসিপি, খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ দ্রুত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।