
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মুন্সীবাজারের দীর্ঘদিনের প্রধান সমস্যা ‘জলাবদ্ধতা’ নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বাজারের অভ্যন্তরীণ অংশে জলাবদ্ধতার চিত্র সরজমিনে প্রত্যক্ষ করতে পরিদর্শনে আসেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

পরিদর্শনকালে ইউএনও মহোদয় বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের ভোগান্তির কথা শোনেন। এসময় উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ জলাবদ্ধতার মূল কারণগুলো তাঁর সামনে তুলে ধরেন। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি এবং পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই বাজারে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় বলে ইউএনও-কে অবহিত করা হয়।

পরিদর্শনকালে ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন:
জলাবদ্ধতার ভয়াবহতা দেখে ইউএনও মহোদয় তাৎক্ষণিকভাবে ড্রেনগুলো পরিষ্কার ও সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “মুন্সীবাজারের জলাবদ্ধতা একটি দীর্ঘস্থায়ী সমস্যা। এই সংকট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণসহ প্রয়োজনীয় সব ধরনের কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।”

পরিদর্শন শেষে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তফরদার প্রশাসনের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “জনসাধারণ ও ব্যবসায়ীদের কষ্ট লাঘবে উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
ব্যবসায়ীরা আশা করছেন, প্রশাসনের এই তদারকির ফলে দ্রুতই মুন্সীবাজারের জলাবদ্ধতা সমস্যার অবসান ঘটবে