• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে মুরগিবাহী ট্রাক দুর্ঘটনা, নিহত ৩৫০ মুরগি, আহত ২ সরবরাহকারী

আহমেদ নাজিম / ১৫৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

223

কমলগঞ্জে মুরগিবাহী ট্রাক দুর্ঘটনা: নিহত ৩৫০ মুরগি, ক্ষতি আড়াই লাখ টাকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মুরগিবাহী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


দুর্ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামে দুই মুরগি সরবরাহকারী আহত হয়েছেন। তারা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্দিবেথ দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব মেঘনাঘাট এলাকার ‘সোহেল মিয়ার জিদান বয়লার হাউজ’ থেকে ৯৫০টি লেয়ার মুরগি নিয়ে একটি ট্রাক সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরের দিকে ট্রাকটি ভানুগাছ বাজার অতিক্রম করার সময় চালকের ঘুমঘুম ভাবের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দেয়।
এতে ট্রাকে থাকা প্রায় ৩৫০টি মুরগি মারা যায়। সরবরাহকারীদের দাবি, এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।


আহত মুরগি সরবরাহকারী মোবারক হোসেন অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই কিছু স্থানীয় লোক ট্রাক থেকে মুরগি লুট করে নিয়ে যায়, ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে।
খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আলামিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd