• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

নতুন জীবনে পা রাখলেন হাফিজ মাওলানা আবু হানিফা: ‘উই আর কমলগঞ্জ’ পরিবারের জোরালো অভিনন্দন ও স্মারক প্রদান

আহমেদ নাজিম / ১২৯ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

183

কমলগঞ্জে ‘উই আর কমলগঞ্জ’ সদস্য হাফিজ মাওলানা আবু হানিফা’র বিয়ে সম্পন্ন: শুভকামনার জোয়ার


এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ (ওয়াক) পরিবারের প্রতিষ্ঠাকালীন সদস্য হাফিজ মাওলানা আবু হানিফা’র শুভ বিবাহ। আজ ২০শে এপ্রিল ২০২৬, সোমবার এক রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে তিনি নতুন জীবনে পদার্পণ করছেন।
মাওলানা আবু হানিফা’র এই বিশেষ দিনটিকে ঘিরে কমলগঞ্জের সুধী সমাজ ও তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধাদের মধ্যে বইছে আনন্দের ঢেউ। তাঁর শুভ বিবাহ উপলক্ষে ‘উই আর কমলগঞ্জ’ (ওয়াক) পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা স্মারক প্রধান


সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠাকালীন সদস্য হাফিজ মাওলানা আবু হানিফা ভাইয়ের নতুন জীবনের এই পথচলা হোক আনন্দময়, বরকতময় এবং অনাবিল সুখে ভরপুর। আমরা তাঁর বৈবাহিক জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”


দোয়া ও শুভকামনা জানিয়ে সংগঠনের সদস্যরা আরও বলেন, মহান আল্লাহ তা’আলা যেন নবদম্পতির জীবনকে ঈমান, আমল ও পারস্পরিক অকৃত্রিম ভালোবাসায় ভরিয়ে দেন। তাঁদের আগামী দিনের প্রতিটি মুহূর্ত যেন স্বপ্নীল ও সার্থক হয়ে ওঠে, সেই প্রার্থনাও করা হয়।


পারিবারিক ও সামাজিক এই মিলনমেলায় উপস্থিত আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা নবদম্পতির সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন। মাওলানা আবু হানিফা’র এই শুভ পরিণয়কে ঘিরে তাঁর বন্ধুমহল ও এলাকাবাসীর পক্ষ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের ঢল নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd