আলীনগরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড চিতলীয়া আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে চিতলীয়া আঞ্চলিক শাখা তালামীযের সভাপতি আব্দুল মোহাইমিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহি উদ্দিন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা তালামীযের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সাবেক সহ-সাধারণ সম্পাদক ক্বারী আহমদ আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কয়ছর আহমদ এবং প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরিশেষে শিক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।