• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

৬নং আলীনগরে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন: চেয়ারম্যান রাজুকে ফুলেল শুভেচ্ছা জানালেন নির্জনা আক্তার

আহমেদ নাজিম / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

373

৬নং আলীনগরে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন: চেয়ারম্যান রাজুকে ফুলেল শুভেচ্ছা জানালেন নির্জনা আক্তার

​

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত ৬ এপ্রিল পুনরায় দায়িত্ব গ্রহণ করা জনপ্রিয় চেয়ারম্যান জনাব মোঃ নিয়াজ মোর্শেদ রাজুর কাছে আজ আনুষ্ঠানিকভাবে গত এক বছরের হিসাব-নিকাশ ও নথিপত্র বুঝিয়ে দিয়েছেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্জনা আক্তার হেনা।

​জানা গেছে, গত ৬ এপ্রিল জনাব নিয়াজ মোর্শেদ রাজু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেও শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্জনা আক্তার হেনা। আজ তিনি সুস্থ হয়ে পরিষদে উপস্থিত হন এবং নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি গত এক বছরের যাবতীয় কর্মকাণ্ডের হিসাব ও নথিপত্র চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।

​দায়িত্ব গ্রহণকালে চেয়ারম্যান জনাব মোঃ নিয়াজ মোর্শেদ রাজু বলেন, “ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। নির্জনা আক্তার হেনা অসুস্থ থাকা সত্ত্বেও আজ এসে যেভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। আমরা সবাই মিলে ৬নং আলীনগর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”

​এ সময় পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তরের এই সাবলীল প্রক্রিয়াকে স্থানীয় সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন এবং ইউনিয়নের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd