• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ কমলগঞ্জে ছাত্রশিবিরের জ্যৈষ্ঠ মাসিক ফলচক্র ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় নৃশংস হামলা: প্রথমে দোকানে ও পরে হাসপাতালের ভেতরে ঢুকে দুই ভাইকে কোপানোর অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর অকাল মৃত্যু

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মামলা: শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও কর্মসূচি ঘোষণা

আহমেদ নাজিম / ১৪৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

187

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রেসক্লাবের জরুরি সভা, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় রোববার (১২ এপ্রিল) শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত জরুরি সভায় ক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আবু জাফর সালাউদ্দিন, সদস্য ইসমাইল মাহমুদ, সাইফুল ইসলাম, এম এ রকিব, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, আব্দুর রব, শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, রূবেল আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান ও মামুন আহমেদ।

সভায় বক্তারা সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং এতে গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হবেন।

নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

এছাড়া, আগামীকাল (১৩ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd