কমলগঞ্জ (মৌলভীবাজার): পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি এবং ‘উত্তম কৃষি চর্চা’ (GAP) নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা যেমন হ্রাস পাচ্ছে, তেমনি তা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট উত্তরণে ব্র্যাক কৃষকদের মাঝে নিরাপদ বিকল্প ও আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে কাজ করছে। দিনব্যাপী এই সেশনে ক্ষতিকারক পোকা দমন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং আধুনিক পদ্ধতিতে অধিক ফলন নিশ্চিত করার কৌশলগুলো হাতে-কলমে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে ছিলেন মৌলভীবাজার জেলার টেরিটোরি অফিসার কৃষিবিদ