
মৌলভীবাজারে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে উত্তাল রাজপথ। চব্বিশের গণ-আকাঙ্ক্ষা প্রতিফলন ও বর্তমান সরকারের কার্যক্রমে অসন্তোষ জানিয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।

রবিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় শহরের দেওয়ানী মসজিদ এলাকা থেকে জোটের ব্যনারে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা এম সাইফুর রহমান রোড প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে কুসুমবাগ পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম সমন্বয়ক ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। সমাবেশে বক্তারা সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন:
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন,
”আজ বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সংসদে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের দাবি জানালেও সরকার তা রহস্যজনকভাবে উপেক্ষা করছে।”
তিনি আরও সতর্ক করে বলেন যে, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর হয়নি। অতীতের ন্যায় বিচার ব্যবস্থার ওপর আধিপত্য বিস্তার করে বিচার বিভাগকে পুনরায় কলুষিত করার চেষ্টা চলছে, যা দেশের মানুষ মেনে নেবে না।

সমাবেশে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
এছাড়াও সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, পৌর আমির হাফেজ তাজুল ইসলাম এবং সদর উপজেলা আমির মোঃ ফখরুল ইসলামসহ ১১ দলীয় জোটের স্থানীয় ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জোর দাবি জানান।