• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দ্বীনি শিক্ষায় বিশেষ অবদান: কমলগঞ্জে শাহ আজম (রহ.) মাদ্রাসায় মোশাররফ ও সেলিম আহমেদকে সংবর্ধনা প্রদান ​ব্রেন টিউমারে আক্রান্ত দিলারার চিকিৎসায় বড় অঙ্কের আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল চৌধুরী ​জালালীয়া-নছরতপুর সড়ক সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া, পাকাকরণের দাবি গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

​মৌলভীবাজারে টমটমে ৬ জনের বেশি যাত্রী নয়, নতুন ভাড়া তালিকা প্রকাশ

আহমেদ নাজিম / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

131

​মৌলভীবাজারে টমটম ভাড়ার ‘নৈরাজ্য’ দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপ: যাত্রী সংখ্যা ও ভাড়া পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

মৌলভীবাজার শহরে গত কয়েকদিন ধরে চলমান টমটম ভাড়ার অস্থিরতা ও জনঅসন্তোষ নিরসনে অবশেষে হস্তক্ষেপ করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়ম বন্ধে রুটভিত্তিক ভাড়ার তালিকা চূড়ান্ত করার পাশাপাশি প্রতিটি টমটমে যাত্রী সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক জরুরি সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

​যাত্রী সংখ্যায় নিয়ন্ত্রণ

​সভায় জানানো হয়, এখন থেকে শহরের প্রতিটি টমটমে সর্বোচ্চ ৬ জন যাত্রী বহন করা যাবে। এর আগে চালকরা ৮ জন পর্যন্ত যাত্রী তুলতেন, যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি এবং যাত্রীভোগান্তির কারণ হয়ে দাঁড়াত। শৃঙ্খলা ফিরিয়ে আনতে যাত্রী সংখ্যার এই নতুন সীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

​একনজরে পুনর্নির্ধারিত ভাড়া তালিকা

​যাত্রীদের সুবিধার্থে প্রধান রুটগুলোর নতুন ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

রুট (গন্তব্য থেকে গন্তব্য)

নির্ধারিত ভাড়া

ঢাকা বাস স্ট্যান্ড — কুসুমবাগ

১০ টাকা

বেড়িরপাড় — চৌমুহনা

১০ টাকা

বেড়িরপাড় — কলেজ পয়েন্ট

১০ টাকা

চৌমুহনা — কলেজ পয়েন্ট

০৫ টাকা

কুসুমবাগ — চৌমুহনা

১০ টাকা

চৌমুহনা — ছড়ারপাড়

১০ টাকা

কলেজ গেইট — ওয়াপদা পয়েন্ট

১০ টাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd