• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

আহমেদ নাজিম / ৮৬ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

134

মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযান: দুই প্রতিষ্ঠানে জরিমানা

মৌলভীবাজারে ভোক্তা অধিকার ও জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ওজন ও পরিমাপে অনিয়ম এবং লাইসেন্সবিহীন উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলার কনকপুর ইউনিয়নে অবস্থিত ‘মেসার্স মাসুক ফিলিং স্টেশন’-এ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, প্রতি ১০ লিটার অকটেন বিক্রিতে ১১০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল এবং বৈধ ক্যালিব্রেশন সনদ ছাড়াই তেল বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ও ৩২(৩) ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, শাহবন্দর এলাকায় ‘নিউ রুচি ফুড’ নামের একটি বেকারি প্রতিষ্ঠানকে নিবন্ধন ও মোড়কজাতকরণ সনদ ছাড়াই পণ্য উৎপাদনের দায়ে একই আইনের ২৪ ধারায় আরও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd