• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

আলীনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পুনরায় দায়িত্ব নিলেন চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু

আহমেদ নাজিম / ৬৮ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

111

আলীনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পুনরায় দায়িত্ব নিলেন চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু

​দীর্ঘ বিরতির পর আবারও জনসেবায় সরব হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং আলীনগর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জনাব মোঃ নিয়াজ মোর্শেদ রাজু। আজ সোমবার সকালে এক উৎসবমুখর পরিবেশ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানের বিবরণ:

সকাল থেকেই আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শত শত সাধারণ মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় অভিভাবককে পুনরায় চেয়ারে বসতে দেখে উপস্থিত জনতার মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে।

রাজনৈতিক ও সামাজিক উপস্থিতি:

এদিন আলীনগর ইউনিয়নের দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন সমন্বয়ক সভাপতি মোঃ আলীক মিয়া, কমলগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ছমরু মিয়া, আলীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা হারন মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: মতিউর রহমান চৌধুরী এবং বিএনপি নেতা মোঃ লিয়াকত মিয়া

​এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি তোফায়েল করিম চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আব্দুস সালাম সহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলার স্বার্থে নিয়াজ মোর্শেদ রাজুর নেতৃত্বের বিকল্প নেই। তারা আগামী দিনগুলোতে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

চেয়ারম্যানের বক্তব্য:

দায়িত্ব গ্রহণ শেষে চেয়ারম্যান মোঃ নিয়াজ মোর্শেদ রাজু উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “জনগণই আমার শক্তি। দীর্ঘ বিরতির পর আবারও আপনাদের সেবায় ফিরে আসতে পেরে আমি আনন্দিত। আলীনগর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।” তিনি দল-মত উর্ধ্বে উঠে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd