• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

কমলগঞ্জে আলীনগরের সাবেক জনপ্রতিনিধিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আহমেদ নাজিম / ৬৩ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

107

কমলগঞ্জে আলীনগর ইউনিয়নের প্রয়াত মেম্বারদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাবেক জনপ্রতিনিধিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ ৫ এপ্রিল (রবিবার) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্জনা আক্তার হেনা

​স্মরণ সভায় ইউনিয়নের সাবেক মেম্বার মরহুম মো. তাজুল ইসলাম চৌধুরী (তাব আলী), মো. আব্দুল্লাহ, মো. আব্দুল মোতালিব, নজরুল ইসলাম, মো. সাজিদ মিয়া, রশিদ আলী, ইউসুফ হারিরী, আব্দুল গণি, আব্দুল লতিফ, আব্দুল মান্নান, এরফান উল্লা, মোবারক চৌধুরী, উত্তয়ার আলী, রাম বরস বৈদ্য ও দয়াল শংকর কৈরীসহ প্রয়াত সকল জনপ্রতিনিধিদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

​অনুষ্ঠানে বিশেষ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন মরহুম মেম্বারদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা স্মৃতিচারণ করেন। এসময় আলীনগর ইউনিয়নের বর্তমান সকল মেম্বার, সংরক্ষিত নারী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, অত্র ইউনিয়নের উন্নয়নে এই জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাদের জনসেবা ও নিষ্ঠার কথা এলাকাবাসী সবসময় মনে রাখবে।

​সভা শেষে প্রয়াত সকল মেম্বারদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd