মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ডাকাতদের ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারকৃত আসামিরা হলেন:
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে আখানগীরী গ্রামের কালেকা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলটি পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের ঘিরে ফেলে এবং পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামিদের ব্যবহৃত প্রাইভেট কারটি তল্লাশি করে পুলিশ উদ্ধার করেছে:
পুলিশি তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি পেশাদার ও সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার ও আশেপাশের জেলায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।