• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

আলীনগর চা বাগানে ধর্মীয় উৎসবে মুখর: হনুমান জয়ন্তী ও রামায়ন পাঠ অনুষ্ঠিত

আহমেদ নাজিম / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

345

আলীনগর চা বাগানে জাঁকজমকপূর্ণ হনুমান জয়ন্তী ও রামায়ন পাঠ অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহাবীর শ্রীশ্রী হনুমান জয়ন্তী, রামায়ন পাঠ ও মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রী হনুমান মন্দির প্রাঙ্গণে আয়োজিত ৮ম বর্ষের এই অনুষ্ঠানটি স্থানীয় ভক্তবৃন্দের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ দুরুদ আহমেদ ও শামসুজ্জামান চৌধুরী রায়েল। তাদের উপস্থিতিতে আয়োজনে ভিন্নমাত্রা যোগ হয়।
সকাল থেকে পূজা ও যজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রামায়ন পাঠের মাধ্যমে অব্যাহত থাকে। আলীনগরসহ আশপাশের বিভিন্ন চা বাগান থেকে আগত ৮টি রামায়ন মন্ডলী অংশগ্রহণ করে তাদের পরিবেশনা উপস্থাপন করে।
অনুষ্ঠান শেষে উপস্থিত হাজারো ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আয়োজক সংগঠন ‘মিতালী সংঘ’ এবং স্থানীয় সনাতনী ভক্তদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd