• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কমলগঞ্জে জামায়াতের সমাবেশ ও গণমিছিল কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা

​দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ বহিষ্কৃত

আহমেদ নাজিম / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

247

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড: কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ বহিষ্কৃত

​দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গতকাল ২ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

​উল্লেখ্য, একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, ইতিপূর্বে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

​কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো প্রকার অনৈতিক বা আদর্শ পরিপন্থী কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd