
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ‘সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়’—এই স্লোগানকে ধারণ করে মানবিক কার্যক্রমটি পরিচালনা করে স্থানীয় সামাজিক সংগঠন ‘পতন ঊষার আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন’।
সোমবার (১৬ মার্চ) রাতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। দেশে ও প্রবাসে অবস্থানরত দাতা ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহমদ রাফি-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবাসী দাতা সদস্য শেখ আবুল কালাম।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
সংগঠনের দায়িত্বশীলরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই তারা বন্যার্তদের সহায়তা, রমজানে খাদ্য সহায়তা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
সংগঠনের কার্যকরী কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশ ও প্রবাসের সকল দাতাদের সহযোগিতার কারণেই এই বিশাল কর্মযজ্ঞ সফল হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবিক এই উদ্যোগের ফলে স্থানীয় নিম্নবিত্ত মানুষের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে এবং এলাকাবাসীর পক্ষ থেকেও সংগঠনের তরুণদের এই কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।