• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ কমলগঞ্জে ছাত্রশিবিরের জ্যৈষ্ঠ মাসিক ফলচক্র ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় নৃশংস হামলা: প্রথমে দোকানে ও পরে হাসপাতালের ভেতরে ঢুকে দুই ভাইকে কোপানোর অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর অকাল মৃত্যু

​দূর প্রবাসে দেহ থাকলেও প্রাণ কাঁদে মাটির টানে; চিৎলীয়ায় প্রবাসী ঐক্য পরিষদের ইফতার মাহফিলে গণজোয়ার

আহমেদ নাজিম / ২৯৮ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

378

কমলগঞ্জে চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

​মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলীয়া গ্রামে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে ‘চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্থানীয় এই আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

কৃতজ্ঞতা প্রকাশ

​সফল এই আয়োজন উপলক্ষে চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের প্রবাসী কমিটির পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি ও গ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী কমিটির সহ-সভাপতি মোঃ সেজু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোরুবেল মিয়া

​সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রাজু তাদের বক্তব্যে বলেন, “আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসায় আজকের ইফতার মাহফিল সফল হয়েছে। প্রবাসে থাকলেও আমাদের প্রাণ পড়ে থাকে নিজ গ্রামে। ভবিষ্যতেও আমরা এলাকার মানুষের কল্যাণে এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।”

উপস্থিত অতিথিবৃন্দ

​অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মানিককোনা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব প্রিন্সিপাল আব্দুল মইজ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের মাহাত্ম্য বাড়িয়ে দেন:

  • জনাব আব্বাস আলী মাস্টার, সভাপতি, চিতলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ।
  • জনাব রুশমত আলী মাস্টারজনাব মাওলানা আব্দুস সালাম
  • চৌধুরী মোহাম্মদ মেরাজ, জনাব আশরাফ আলী, মোঃ সিরাজ মিয়া, মোঃ ফজর আলী, জনাব সলিম মিয়া প্রমুখ।

অনুষ্ঠান সূচি

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুহিন ইসলাম শিপু এবং মিডিয়া পরিচালনায় ছিলেন আলী আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ খায়রুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন দেশীয় কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান এবং বিশেষ বক্তব্য প্রদান করেন প্রবাসী উপদেষ্টা নোমান আহমেদ

​ইফতারের আগ মুহূর্তে নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন দেশ, জাতি ও প্রবাসীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd