
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলীনগর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি ইমন আহমেদ মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাহিত্য সম্পাদক তারেকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:


সভায় বক্তারা কর্মীদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। শিক্ষা বৈঠক শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।