কমলগঞ্জে আলীনগর চা বাগানে ফাগুয়া উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসব উদযাপন করা হয়েছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস।
উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাগুয়া উৎসবকে কেন্দ্র করে চা বাগান এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব উদযাপন করা হয়। বক্তারা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন