• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দ্বীনি শিক্ষায় বিশেষ অবদান: কমলগঞ্জে শাহ আজম (রহ.) মাদ্রাসায় মোশাররফ ও সেলিম আহমেদকে সংবর্ধনা প্রদান ​ব্রেন টিউমারে আক্রান্ত দিলারার চিকিৎসায় বড় অঙ্কের আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল চৌধুরী ​জালালীয়া-নছরতপুর সড়ক সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া, পাকাকরণের দাবি গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

​নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরীকে ‘বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা’র সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

আহমেদ নাজিম / ২২৮ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

322

মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরীকে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

 মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে ‘বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা’। সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিদ, সহ-সাধারণ সম্পাদক উমর ফারুক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো: মতিউর রহমান, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নয়ন আহমেদ আপন এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলামসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

​কুয়েত থেকে মোবাইল যোগে অনুষ্ঠানে যুক্ত হয়ে সংস্থার সভাপতি মোঃ নূরুল আমিন বখশ বলেন:

​”প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। আমরা আশাবাদী যে, নবনির্বাচিত সংসদ সদস্য প্রবাসীদের কল্যাণ, তাঁদের পরিবারের নিরাপত্তা এবং প্রবাসী সেক্টরের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা সবসময় প্রবাসীদের অধিকার রক্ষা ও মানবিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

 

​সংবর্ধনার জবাবে নবনির্বাচিত এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাঁদের যেকোনো সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে কাজ করে যাব।”

​অনুষ্ঠানে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করা হয় এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংবর্ধনা পর্বটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd