• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

সাংবাদিকদের কল্যাণে নতুন দিগন্ত — ট্রাস্টের নেতৃত্বে ইয়াসের খান, এলো অবসর ভাতা ও বিশেষ চিকিৎসার আশ্বাস

আহমেদ নাজিম / ১৬৮ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

289

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন ইয়াসের খান চৌধুরী
অবসর ভাতা ও বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিতের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে এ দায়িত্ব প্রদান করেন।
সভায় ট্রাস্টের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশনা দেন মন্ত্রী। তিনি বলেন, সংবাদ মাধ্যমের মূল শক্তি হলো ডাটাবেজ। ডাটা থেকেই তৈরি হয় তথ্য, আর জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করাই হবে সরকারের অঙ্গীকার। এ ক্ষেত্রে সাংবাদিকরা মন্ত্রণালয়ের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন।
মন্ত্রী জানান, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতে কোনো বৃহৎ সরকারি হাসপাতালে তাদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশের গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে জনগণ ও সংবাদমাধ্যমের অবদান অপরিসীম। গণমাধ্যম জাতির প্রয়োজনে গণআকাঙ্ক্ষাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সভায় সদস্য সচিব ও ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত অর্থ বিধি মোতাবেক শুল্কমুক্ত করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এছাড়া জনবল নিয়োগ, যানবাহন সুবিধা ও নিজস্ব ভবন নির্মাণসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
এ সময় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানা, সদস্য প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর এবং সদস্য, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd