• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

শহিদ ওসমান হাদীর দাফন ও জানাজার সময়সূচী পরিবর্তন; ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

আহমেদ নাজিম / ২৯৯ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

569

শহিদ ওসমান হাদীর দাফন ও জানাজার সময়সূচী পরিবর্তন; ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারানো শহিদ ওসমান হাদীর জানাজা ও দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’। পরিবারের দাবীর প্রেক্ষিতে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচির পরিবর্তন:
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মরদেহ হিমাগারে রাখা হবে। ফলে আজকের পরিবর্তে আগামীকাল (শনিবার) বড় মিছিলসহ শহিদ ওসমান হাদীকে সেন্ট্রাল মসজিদে আনা হবে। এরপর বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সতর্কতা ও শৃঙ্খলা:
আন্দোলনরত ছাত্র-জনতার উদ্দেশ্যে সংগঠনটি জানিয়েছে, আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখতে হবে। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যেন আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা ছড়াতে না পারে, সেদিকে কঠোর নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ অনুরোধ:
বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, মরদেহ দেখার কোনো সুযোগ থাকছে না। সকলকে শৃঙ্খলা বজায় রাখার এবং মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd