মৌলভীবাজারে ‘ডেভিল হান্ট’ ফেজ–২ অভিযানে ৫ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আহমেদ নাজিম
নিউজ স্পট
মৌলভীবাজার জেলায় চলমান ‘ডেভিল হান্ট’ ফেজ–২ অপারেশনের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার বিভিন্ন উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন—
- ডা. হরিপদ রায়, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রীমঙ্গল থানা
- সাজ্জাদুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি, ৬ নং একাটুনা ইউনিয়ন আওয়ামী লীগ
- আব্দুন নূর গুলু, সেক্রেটারি, ৮ নং মনসুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, রাজনগর উপজেলা
- ফয়সাল মাহমুদ (প্রকাশ ফয়সাল উদ্দিন), শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক, জুড়ী উপজেলা আওয়ামী লীগ
- জামসেদ খা, মৌলভীবাজার সদর
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চলমান অভিযানের অংশ হিসেবেই এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানায়, ‘ডেভিল হান্ট’ অপারেশন চলমান থাকবে এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।