
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ক্রীড়াপ্রেমীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার নিউ আরিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:

কোয়াব কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহমুদ আলী, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম, সহ-সভাপতি জুবায়ের আলম, অতিরিক্ত যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহিদ আলী।
এছাড়াও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রায় দুই শতাধিক ক্রীড়াপ্রেমী ব্যক্তি এই ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতারের পূর্বে দেশের ক্রীড়াঙ্গনের সমৃদ্ধি এবং উপস্থিত সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই প্রতি বছরের ন্যায় এবারও কোয়াব এই ইফতার মাহফিলের আয়োজন করে। আয়োজকরা জানান, মাঠের লড়াইয়ের পাশাপাশি সামাজিক মেলবন্ধনেও ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে চায়।