• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

বড়লেখায় দুই ভাইকে নৃশংসভাবে হত্যা: ঘটনাস্থলে পুলিশ, এলাকায় আতঙ্ক

আহমেদ নাজিম / ৩৭০ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

758

বড়লেখায় বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা, আহত ১

​নিজস্ব প্রতিবেদক

 মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কুয়েত প্রবাসী এবং অন্যজন পেশায় কৃষক। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক।

​শনিবার (২৭ ডিসেম্বর) মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত ও আহতদের পরিচয়

​নিহতরা হলেন বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) এবং ছোট ছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জানা গেছে, জামাল উদ্দিন ছয় মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন।

​এই হামলায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

​ঘটনার বিবরণ ও পুলিশি তৎপরতা

​স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ একদল দুর্বৃত্ত নিহতদের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বা কারা এর পেছনে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

​খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শনিবার রাত সাড়ে আটটায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

​এলাকায় আতঙ্ক

​ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং ঘাতকদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd