কমলগঞ্জের চিতলিয়ায় প্রবাসী কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশশীত বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে হাজারো মানুষের সমাগম
মোঃ নাজিম আহমেদ
নিউজ স্পট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চিতলীয়া এলাকায় নবগঠিত ‘চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার, ১২ ডিসেম্বর, বাদ মাগরিব এক মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১০টায় অনুষ্ঠানটি শেষ হয়। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা আহমদ, ওসি (তদন্ত), কমলগঞ্জ থানা।
অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ মোঃ আবু বক্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ নূরুল হক, সভাপতি, চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন, বাংলাদেশ কার্যকরী কমিটি।
উপস্থিত অসহায় ও শীতার্ত মানুষের জন্য আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। এতে প্রায় ৪০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়। মাঠপর্যায়ের কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন—
মোঃ নাসির উদ্দিন, মোঃ আবসার মাহমুদ পাবেল এবং সংগঠনের সকল সদস্য।
শীতবস্ত্র বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। মনোজ্ঞ পরিবেশনা দেখতে এলাকাবাসীর ভিড় জমে যায়। এরপর বাদ এশা অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল, যেখানে দেশ-বিদেশের সকল প্রবাসী, সংগঠনের সদস্য এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করা হয়।
সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এমন মানবিক ও সেবামূলক আয়োজন করায় এলাকাবাসী বিশেষভাবে প্রশংসা করেন। তারা বলেন, “প্রবাসী ভাইদের অবদান সত্যিই প্রশংসনীয়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
রাত ১০টায় দোয়া মাহফিলের মাধ্যমে দিনব্যাপী এ মহতী অনুষ্ঠান শেষ হয়, শেষে শিন্নি বিতরণ করা হয়।