কমলগঞ্জে সংসদ সদস্য পদে এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের নির্বাচনী প্রচারণায় জনস্রোত
মোঃ নাজিম আহমেদ
নিউজ স্পট
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই প্রচার-প্রচারণায় জমে ওঠে পুরো এলাকা। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বিপুল জনসমাগমে গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, শোনেন স্থানীয় সমস্যা। তুলে ধরেন উন্নয়ন পরিকল্পনা ও দলের অঙ্গীকার।
এদিন প্রচারণায় উপস্থিত ছিলেন—
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম
আলীনগর ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল করিম
ইউনিয়ন সেক্রেটারি মোঃ সাইফুর ইসলাম
যুব জামায়াতে ইসলামী, কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মহাআলম
৪ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল হাকিম
শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন পুস্প
৪ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মুজিবুর রহমান
ওয়ার্ড সেক্রেটারি আব্দুর নুর মোহাম্মদ
ছাত্রশিবির ইউনিয়ন সভাপতি হাসানুজ্জামান
৪ নং ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি
এছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।
৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মাওলানা আলিমুল ইসলাম প্রায় ৫০ জনের টিম নিয়ে সক্রিয়ভাবে মাঠে ছিলেন।
স্থানীয় সাধারণ ভোটারদের অনেকে জানান, আজকের জনস্রোতই প্রমাণ করে—এবারের নির্বাচনে নতুন চমক দেখা যেতে পারে।
তাদের ভাষায়, “আমরা উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্ব চাই। দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে।”
দিনব্যাপী এই প্রচারণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।