• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ

আহমেদ নাজিম / ১৩০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

278

সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার: মৌলভীবাজারে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

​

দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক সালাউদ্দিন শুভর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল তাঁর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে এই জঘন্য অপচেষ্টা চালায়।

​সাংবাদিকতা পেশায় নিয়োজিত সহকর্মীরা এই ঘটনাকে ‘ডিজিটাল সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

​ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশ হলেই একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে আঘাত লাগলে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে প্রযুক্তির অপব্যবহার শুরু করে। “সংবাদ পক্ষে গেলে ভালো, আর বিপক্ষে গেলেই চরিত্রহনন”—এই অপসংস্কৃতি থেকে সমাজ ও সংশ্লিষ্টদের বেরিয়ে আসার আহ্বান জানান তারা। একইসঙ্গে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদের মোকাবিলা করার চর্চা গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।

​এ বিষয়ে এক প্রতিবাদী বার্তায় স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা জানান, প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য তৈরি হলেও কিছু নীতিহীন ও কাপুরুষ প্রকৃতির মানুষ একে অন্যের সামাজিকভাবে হেয় করার নোংরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পেশাদার ও সততার সাথে দায়িত্ব পালন করা একজন জেলা প্রতিনিধির বিরুদ্ধে এমন ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।

​ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক মহল সামাজিক মাধ্যমে পরিচালিত এই ডিজিটাল অপরাধের নিরপেক্ষ তদন্ত, অপপ্রচারের নেপথ্যে থাকা কুশীলবদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd