• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন

আহমেদ নাজিম / ১৫১ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

224

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

​

পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং সদকায়ে জারিয়ার মহৎ উদ্দেশ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ১৭ জুলাই ২০২৬ ইং, পবিত্র বরকতময় জুমাবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

​এবারের কর্মসূচির আওতায় হযরত শাহ আজম (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণসহ স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন জাতের ফলের গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এতে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় সমাজসেবকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​বৃক্ষরোপণকালে উপস্থিত বক্তারা বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং এটি একটি মহৎ ইবাদত ও সদকায়ে জারিয়া। একটি গাছ যতদিন মানুষের উপকারে আসবে, ততদিন এর সওয়াব অব্যাহত থাকে। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করা।”

​উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন:

  • ​কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী (পরিচালক, হযরত শাহ আজম রহ. দরগাহ ফাউন্ডেশন)
  • ​মোহাম্মদ নজীব উল্লাহ তালুকদার (বিশিষ্ট মুরুব্বি, কুমড়াকাপন এলাকা)
  • ​মুহাম্মদ আনোয়ার হোসেন (সাবেক প্যানেল মেয়র, কমলগঞ্জ পৌরসভা)
  • ​হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদ (প্রধান শিক্ষক, হযরত শাহ আজম রহ. হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসা)
  • ​মুহাম্মদ সুফি মিয়া
  • ​মুহাম্মদ সিকন মিয়া
  • ​মুহাম্মদ নাহিদ আহমদ এবং মডেল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

​ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে তাদের এই সবুজায়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রথম ও দ্বিতীয় ধাপের পর পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও রাস্তার পাশে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। একই সাথে সমাজের সর্বস্তরের মানুষকে এই মহৎ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd