• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

ঘুচছে রামেশ্বরপুরবাসীর যাতায়াত কষ্ট, মসজিদের সামনের রাস্তার কাজ শুরু

আহমেদ নাজিম / ২৫২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

373

রামেশ্বরপুরে রাস্তার সলিং কাজের উদ্বোধন, এলাকাবাসীর স্বস্তি

​

দীর্ঘদিন ধরে অবহেলিত ও এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে থাকা রামেশ্বরপুর মসজিদের সামনের কাঁচা রাস্তাটির উন্নয়ন কাজ অবশেষে শুরু হয়েছে। রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে বইছে আনন্দের জোয়ার।

​আজ এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে রাস্তাটির ১২০ ফুট ইট সলিং নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের মেম্বার সত্যজিৎ সিংহ এবং আলীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পাভেল আহমদ।

​অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন— আলীনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন চৌধুরী, প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, যুগ্ম আহ্বায়ক নাইমুল ইসলাম সুফিয়ান, আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালিক আহমদ শাকিল, সাংবাদিক আহমেদ নাজিম ও সাংবাদিক মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​দীর্ঘদিন পর রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর প্রত্যাশা, এই টেকসই উন্নয়ন কাজের মাধ্যমে তাদের দীর্ঘদিনের যাতায়াত ও চলাচলের ভোগান্তির স্থায়ী অবসান হবে। একই সাথে রামেশ্বরপুর এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হয়ে উঠবে। উন্নয়নের এই ধারা মানুষের কল্যাণে সবসময় অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd