• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

​কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ৭৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

আহমেদ নাজিম / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

304

কমলগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হীড বাংলাদেশ-এর উদ্যোগে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় উচ্চশিক্ষা বৃত্তি প্রদান এবং ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় হীড বাংলাদেশ কমলগঞ্জ প্রজেক্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পুর সভাপতিত্বে এবং কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. নুরুজ্জামান গাজীর সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, হীড বাংলাদেশের সিলেট বিভাগের প্রকল্প পরিচালক ফ্রান্সিস হাজং, লিয়াজোঁ কর্মকর্তা ও ব্যবস্থাপক কেপিএম নুরুল আলম সিদ্দিকী, সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং এসআই মাহবুব।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র দেব ও প্রভাবতী সিনহা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তন্নি বৈদ্য তমা ও রাফসান আহমেদ রাকিব।

এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ৫১ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ২৪ জনসহ মোট ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ১১ হাজার টাকা এককালীন উপবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও এগিয়ে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd