কমলগঞ্জে উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কমলগঞ্জ উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৪র্থ বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মে (সোমবার) স্থানীয় বিআরডিবি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান জনাব নিরঞ্জন দেব-এর সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি জনাব আফিকুল ইসলাম হেলালের সুদক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “সঞ্চয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নগুলো প্রশংসনীয় ভূমিকা পালন করছে। সততা ও স্বচ্ছতা বজায় রেখে এই ধারা অব্যাহত রাখতে হবে।”
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উপজেলা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং ক্রেডিট ইউনিয়নের সার্বিক সাফল্য কামনা করেন।
সভায় সংগঠনের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও আগামী বছরের কর্মপরিকল্পনা পেশ করা হয়। অনুষ্ঠানে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পরিচালনা পর্ষদের কর্মকর্তা, সাধারণ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।