• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জ সদর ইউনিয়নে দলাই নদীর ভাঙন পরিদর্শন করলেন নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ

আহমেদ নাজিম / ৮৩ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

141

নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী

​

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত দলাই নদীর বিভিন্ন স্থানে দেখা দেওয়া তীব্র ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ।

​আজ সোমবার দুপুরে তিনি উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব লঙ্গুর পাড়, কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন এবং মাধবপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে নদীর ভাঙন পরিস্থিতি সরজমিনে প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস।

​পরিদর্শনকালে নির্বাহী প্রকৌশলী নদী ভাঙনের ভয়াবহতা দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং উপস্থিত এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, “আমরা ভাঙন কবলিত এলাকাগুলো ঘুরে দেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন।

​অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমড়াকাপন আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাংবাদিক আহমেদ নাতিম, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রুয়েল, মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোতাহের আলী, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম আহমেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​দীর্ঘদিন ধরে দলাই নদীর ভাঙনে দিশেহারা স্থানীয় বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ডের এই পরিদর্শন ও আশ্বাসে দ্রুত প্রতিকারের আশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd