• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দ্বীনি শিক্ষায় বিশেষ অবদান: কমলগঞ্জে শাহ আজম (রহ.) মাদ্রাসায় মোশাররফ ও সেলিম আহমেদকে সংবর্ধনা প্রদান ​ব্রেন টিউমারে আক্রান্ত দিলারার চিকিৎসায় বড় অঙ্কের আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল চৌধুরী ​জালালীয়া-নছরতপুর সড়ক সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া, পাকাকরণের দাবি গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

কমলগঞ্জের আলীনগর শোকে স্তব্ধ- দরবার শরীফের খাদেম মোঃ হুছন খাঁ’র ইন্তেকাল

আহমেদ নাজিম / ৮৮ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

128

মৌলভীবাজারে গাউসিয়া দরবার শরীফের খাদেম মোঃ হুছন খাঁ’র ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলভীবাজার জেলার ৬নং আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা, গাউসিয়া দরবার শরীফের সম্মানিত খাদেম জনাব মোঃ হুছন খাঁ আর আমাদের মাঝে নেই। তিনি আজ (বুধবার) দুপুর ২টায় মৌলভীবাজার লাইফলাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুম মোঃ হুছন খাঁ দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে নিবেদিত ছিলেন। গাউসিয়া দরবার শরীফের খাদেম হিসেবে তিনি এলাকায় অত্যন্ত সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর আচার-আচরণ, বিনয়, ধর্মভীরুতা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।
তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়তেই শ্রীনাথপুরসহ আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। অনেকেই তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও পরোপকারী মানুষ, যিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাযার নামাজ আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১:০০ ঘটিকায় গকুলনগর ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযায় অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানকে আহ্বান জানানো হয়েছে।
মরহুমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন, কবরকে প্রশস্ত ও নূরে ভরে দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন—আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd