• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দ্বীনি শিক্ষায় বিশেষ অবদান: কমলগঞ্জে শাহ আজম (রহ.) মাদ্রাসায় মোশাররফ ও সেলিম আহমেদকে সংবর্ধনা প্রদান ​ব্রেন টিউমারে আক্রান্ত দিলারার চিকিৎসায় বড় অঙ্কের আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল চৌধুরী ​জালালীয়া-নছরতপুর সড়ক সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া, পাকাকরণের দাবি গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

​কুলাউড়ার কর্মধায় কালবৈশাখীর বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর প্রাণহানি; এলাকায় শোকের ছায়া

আহমেদ নাজিম / ১২১ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

255

কুলাউড়ায় পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ফটিকগুলি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​ঘটনার বিবরণ

​স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনু জানান, বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হলে স্থানীয় ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। বৃষ্টি শেষে দুপুর দেড়টার দিকে কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামের বাসিন্দা শিপার আহমদের ছেলে ও মাদরাসা ছাত্র জিসান আহমদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমদ (৯) এবং শাহেব আলীর ছেলে ও স্কুল ছাত্র লাবিব আহমদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামে।

​খেলার একপর্যায়ে তারা সদ্য মাটি কেটে নিচু করা একটি গর্তে পড়ে যায় এবং গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় এক পথচারী বিষয়টি দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে শিশুদের উদ্ধার করেন। দ্রুত তাদের স্থানীয় রবির বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

​প্রশাসনের বক্তব্য

​কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হবে।

​”এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের তিনটি শিশুর এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd