• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

হাফেজ ছাত্রদের মুখে হাসি ফোটালেন যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আহমেদ; মবশ্বির আলী জাহানারা চৌধুরী মাদ্রাসায় ঈদ সামগ্রী প্রদা

আহমেদ নাজিম / ৪৯১ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

603

কমলগঞ্জে মবশ্বির আলী জাহানারা চৌধুরী মাদ্রাসায় ঈদ সামগ্রী বিতরণ

​

​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মবশ্বির আলী জাহানারা চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী ও কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহমেদ-এর সৌজন্যে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

​অনুষ্ঠানে মাদ্রাসার ১০ জন ছাত্র এবং শিক্ষক হাফেজ কারী শাহেদ আহমেদসহ মোট ১১ জনকে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— মোঃ হামিদুর রহমান, মোঃ শামসুদ্দিন, মোঃ হাবিবুর রহমান, মোঃ নাহিদ খা, মোঃ সাইফ চৌধুরী, মোঃ শাফি আহমেদ, মোঃ শাহাদাৎ হাসান, মোঃ রাহিম, মোঃ সিয়াম ও মোঃ তাফসান চৌধুরী।

​মাদ্রাসার সভাপতি এবং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শামসুজ্জামান চৌধুরী রায়েল-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে উপহার সামগ্রী বিতরণ করেন দাতা বুলবুল আহমেদের ভাই আবুল হোসেন।

​এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • ​মাওলানা আলিমুল ইসলাম: খতিব ও ইমাম, ছলিমউল্লা বাজার মসজিদ।
  • ​মাওলানা আলী হোসেন: ইমাম, গকুননগর জামে মসজিদ।
  • ​মোঃ সাবের চৌধুরী: ক্যাশিয়ার, ছলিমউল্লা বাজার মসজিদ।
  • ​মোঃ ইফতেখার চৌধুরী: সহকারী ক্যাশিয়ার, ছলিমউল্লা বাজার মসজিদ।

​অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের এহেন জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd