
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর গ্রাম থেকে রাবিয়া বেগম (৩৬) নামে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রাবিয়া ওই গ্রামের আরিফ মিয়া ও রুপজান বিবির কন্যা।
নিখোঁজের বিবরণ: পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ভোর আনুমানিক ৫টার দিকে রাবিয়া বেগম বাড়ির কাউকে কিছু না বলে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার।
শারীরিক গঠন ও বৈশিষ্ট্য: * গায়ের রং: শ্যামলা।
যোগাযোগের ঠিকানা: যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত চেহারার কোনো নারীর সন্ধান পেয়ে থাকেন, তবে নিমোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার।
যোগাযোগ: ০১৭৭১-৭৩২২১১
পরিবারের পক্ষ থেকে রাবিয়া বেগমকে দ্রুত খুঁজে পেতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।