• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত

আহমেদ নাজিম / ৯৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

175

আলীনগরে আবুল হোসেনের অর্থায়নে দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক মেরামত, দূর হলো জনদুর্ভোগ
​

​মৌলভীবাজারের আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বসাধারণের চলাচলের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব আবুল হোসেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, কালিপুর, শংকরপুর, গোবিন্দপুর, আলীনগর বাজার ও কামদপুর এলাকার প্রধান সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদ-মাদ্রাসার পুণ্যার্থী, স্থানীয় গোরস্তানে যাতায়াতকারী এবং সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করতেন। দীর্ঘদিন সড়কটির সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘটতো ছোট-বড় দুর্ঘটনা।
​এলাকাবাসীর এই চরম অবর্ণনীয় কষ্টের কথা চিন্তা করে আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব আবুল হোসেন ভাই তার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে ইট ও প্রয়োজনীয় উপকরণ এনে রাস্তাটি চলাচলের উপযোগী করে সংস্কার করে দেন।
​রাস্তা সংস্কারের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। এলাকার সর্বস্তরের জনগণ আবুল হোসেন ভাইয়ের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​এ বিষয়ে জনাব আবুল হোসেন বলেন, “এই রাস্তাটি দিয়ে আমাদের এলাকার শত শত মানুষকে প্রতিদিন কষ্ট সহ্য করে যাতায়াত করতে হতো। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও ধর্মপ্রাণ মানুষসহ গোরস্তানে যাতায়াতে দুর্ঘটনার যে আশঙ্কা ছিল, তা আমাকে ব্যথিত করেছিল। জনগণের প্রতি আমার যে ভালোবাসা ও দায়বদ্ধতা, তা থেকেই নিজস্ব তহবিল থেকে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিই। আলীনগর ১নং ওয়ার্ডের মানুষের সার্বিক উন্নয়নে এবং যেকোনো বিপদে আপদে আমি সবসময় পাশে থাকতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd