• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

আহমেদ নাজিম / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

131

কমলগঞ্জে চিরকুট উদ্ধার: ঘরের ভেতরে তরুণীর লাশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নারায়ণক্ষেত্র গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি হাতলেখা চিরকুট উদ্ধারের কথা জানিয়েছে নিহতের পরিবার।

​নিহত জেসি চৌধুরী ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে জেসি স্বাভাবিকভাবেই দৈনন্দিন কাজকর্ম করছিলেন। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী জানান, জেসির ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে বিষয়টি জানান।

​ঘটনার খবর পেয়ে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার এবং কমলগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার কার্যক্রম চালায়।

​কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায় জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারের দাবি করা চিরকুট ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

​এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd