• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২

আহমেদ নাজিম / ৬৩ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

92

হাটহাজারীতে সেনাসদস্যদের ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা: নিহত ২, আহত কর্মকর্তা আশঙ্কাজনক

​চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংকের গোলার আকস্মিক বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা ও আরও এক সেনাসদস্য আহত হয়েছেন। আহত সেনাকর্তা ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।

​বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারীর সেনাপ্রশিক্ষণ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত সদস্যরা হলেন—সৈনিক গানার রিফাত (আইডি নং: ১০০৮২০১) এবং সৈনিক অপারেটর সিদ্দিক (আইডি নং: ১০০৮০৯৬)। দুর্ঘটনায় আহত হন ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫) এবং গাড়িচালক সৈনিক জোবায়ের।

​আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দু’জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

​আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুটিন অনুযায়ী ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য প্রাণ হারান এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তবে ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

​আইএসপিআর আরও জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম ও তদন্ত শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd