• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা

আহমেদ নাজিম / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

307

চা আন্দোলননেত্রী গীতা কানু গ্রেপ্তার

​

চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি আন্দোলনের জেরে দায়ের করা সংঘাত ও ভাঙচুরের মামলায় চা শ্রমিক নেত্রী গীতা কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে মৌলভীবাজার শহর থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ, মারামারি ও ভাঙচুরের ঘটনায় নিপেন দাস নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

​শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় সংঘাত সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গীতা কানুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।

​এদিকে গীতা কানুর গ্রেপ্তারের খবর চাউর হতেই চা বাগান অধ্যুষিত এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি পক্ষের দাবি, আন্দোলনের নামে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে চা বাগানগুলোতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

​অন্যদিকে, সাধারণ চা শ্রমিকদের একটি বড় অংশ ও গীতা কানুর সমর্থকদের অভিযোগ, মজুরি বৃদ্ধির ন্যায়সংগত আন্দোলনকে ধামাচাপ দিতে এবং শ্রমিকদের দাবি দমন করতেই এই গ্রেপ্তারের নাটক সাজানো হয়েছে।

​গ্রেপ্তারকে কেন্দ্র করে কয়েকটি চা বাগানে থমথমে অবস্থা ও চাপা উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd