• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

কমলগঞ্জে মরহুম সাদিক আহমদের বসতবাড়িতে আগুনে ভস্মীভূত: পূর্বশত্রুতার অভিযোগ, কমলগঞ্জ উপজেলা জামায়াত নেতাদের পরিদর্শন

আহমেদ নাজিম / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

151

কমলগঞ্জে মরহুম সাদিক আহমদের বসতবাড়িতে অগ্নিকাণ্ড: পূর্বশত্রুতার অভিযোগ, জামায়াত নেতাদের পরিদর্শন

মৌলভীবাজারের কমলগঞ্জে গভীর রাতে মরহুম সাদিক আহমদের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বসতবাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকার বাসিন্দাদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে কোনো দুষ্কৃতকারী চক্র পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​এদিকে খবর পেয়ে অঘটনস্থল পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মোঃ মাসুক মিয়া এবং নায়েবে আমির জনাব সৈয়দ আমিনুল ইসলাম কয়ছরসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরিদর্শনের সময় নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd