• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

প্রবাসে থেকেও জন্মভূমির টান: কমলগঞ্জে শিক্ষার্থীদের হাতে ৪ শতাধিক চারা তুলে দিলেন মাহমুদুল হাসান রুমন

আহমেদ নাজিম / ২৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

349

প্রবাসে থেকেও জন্মভূমির টানে: কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

​

হাজার মাইল দূরে যুক্তরাজ্যে বসবাস করলেও জন্মভূমির প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা ভুলে যাননি মাহমুদুল হাসান রুমন। নিজ এলাকার পরিবেশ রক্ষা এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম গড়ে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন এই প্রবাসী। তাঁর ব্যক্তিগত অর্থায়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কমলগঞ্জ পৌরসভার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা ও কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে আম, পেয়ারা, লেবুসহ নানা প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণেও কয়েকটি বৃক্ষরোপণ করা হয়।

​আয়োজকরা জানান, কেবল চারা বিতরণেই এই উদ্যোগ সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই মূল লক্ষ্য। প্রতিটি শিশু যদি একটি করে গাছের দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠন সহজ হবে।

​অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম বলেন, “একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের পুষ্টি ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে আগ্রহী হয়, তাহলে আগামী প্রজন্ম আরও সচেতন হয়ে উঠবে।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা মাহমুদ, সহকারী শিক্ষক মনজুর আহমদ আজাদ মান্না, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ, সমাজসেবক খালেদ সাইফুল্লাহ ও মাইদুল হাসান রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সুদূর প্রবাসে থেকেও এলাকার শিক্ষা ও পরিবেশের উন্নয়নে মাহমুদুল হাসান রুমনের এমন সমাজসেবামূলক কর্মকাণ্ড স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রবাসীদের এমন উদ্যোগ সবুজ ও সুন্দর কমলগঞ্জ গড়ার স্বপ্নকে আরও বেগবান করবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd