• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ

আহমেদ নাজিম / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

50

মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ

মাদরাসায় ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠনের সাম্প্রতিক নির্দেশনাকে কেন্দ্র করে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসার শিক্ষক শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী। এক বিবৃতিতে তিনি জানান, এই সিদ্ধান্ত দেশব্যাপী আলেম-উলামা, অভিভাবক, সাধারণ ছাত্রী ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।

​বিবৃতিতে শাহ মোজাহিদ আলী আজমী বলেন, “মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো কুরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের ইসলামী আদর্শ ও নৈতিক চরিত্রে গড়ে তোলা। এমন কোনো কার্যক্রম—যা ইসলামী শালীনতা ও পর্দার বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে সর্বজনগ্রাহ্য—তা মাদরাসা পরিবেশে চালু করা কোনোভাবেই কাম্য হতে পারে না।”

​ইসলামে শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি আরও যুক্ত করেন, ইসলাম নারী ও পুরুষ উভয় পক্ষকেই স্বাস্থ্য রক্ষা ও শরীরচর্চায় উৎসাহিত করে। তবে তা অবশ্যই শালীনতা, পর্দা এবং ইসলামী বিধানের সীমার মধ্যে হতে হবে। প্রকাশ্য ও প্রতিযোগিতামূলক ফুটবল দল গঠনের চেয়ে মাদরাসার পরিবেশ ও ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিকল্প শরীরচর্চার ব্যবস্থা করাই অধিক উপযোগী ও গ্রহণযোগ্য।

​পরিশেষে, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখা, ইসলামী মূল্যবোধ রক্ষা এবং কোটি কোটি ধর্মপ্রাণ অভিভাবকের অনুভূতি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd