• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান

আহমেদ নাজিম / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

296

চাঁদা না পেয়ে ১২০০ কমলাগাছ কেটে ফেলার অভিযোগ: কমলগঞ্জে সরেজমিনে বিভাগীয় তদন্ত কমিটি

​

মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে এনজিওর ঋণ নিয়ে গড়ে তোলা ১ হাজার ২০০টি ফলন্ত কমলা গাছ কেটে ফেলার চাঞ্চল্যকর ঘটনায় মাঠে নেমেছে উচ্চপর্যায়ের তদন্ত দল। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে সিলেট বিভাগীয় প্রশাসনের গঠিত এই কমিটি আজ বৃহস্পতিবার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটে সরেজমিনে তদন্ত চালাবে।

​সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই তদন্ত কমিটিতে আরও রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং বিভাগীয় সহকারী বন সংরক্ষক (এসিএফ)।

​যেভাবে ঘটনার সূত্রপাত:

স্থানীয় সূত্রে জানা যায়, রাজকান্দি বন রেঞ্জে অনিয়ম ও চাঁদাবাজির খবর গণমাধ্যমে আসার পর গত ১ জুলাই অভিযানে নামে বন বিভাগ। অভিযোগ রয়েছে, এই অভিযানের আড়ালে সালমা বেগম ও আলিম উল্লাহ দম্পতির দীর্ঘ আট বছরের পরিশ্রম ও ১৫-২০ লাখ টাকা ঋণে গড়ে তোলা দৃষ্টিনন্দন কমলা বাগানটি পুরোপুরি কেটে ফেলা হয়। ভুক্তভোগী দম্পতির দাবি, বন বিভাগের দাবি করা চাঁদা দিতে অপরাগতা জানানোতেই চরম প্রতিহিংসার শিকার হতে হয়েছে তাদের।

​ঘটনাটি গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রকাশের পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd