• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ কমলগঞ্জে ছাত্রশিবিরের জ্যৈষ্ঠ মাসিক ফলচক্র ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় নৃশংস হামলা: প্রথমে দোকানে ও পরে হাসপাতালের ভেতরে ঢুকে দুই ভাইকে কোপানোর অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর অকাল মৃত্যু

আলীনগর চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজুর আহ্বান— দ্রুত সংগ্রহ করুন গরুর মালিকানা সনদ

আহমেদ নাজিম / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

172

আলীনগর ইউনিয়নে গরুর মালিকানা সনদ বাধ্যতামূলক, চলছে বিশেষ অভিযান


আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নে গরুর মালিকানা সনদ গ্রহণের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে গরু চুরি ও অবৈধ পশু পরিবহন রোধে বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আলীনগর ইউনিয়নের গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে।


আজকের অভিযানে মালিকানা সনদ না থাকায় ৫টি গরু আটক করা হয়। পরে বৈধ মালিকানা সনদ প্রদর্শনের পর গরুগুলো ছেড়ে দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়েছে, যারা খামারে গরু পালন করেন অথবা ব্যক্তিগতভাবে এক বা একাধিক গরু লালন-পালন করছেন, তারা দ্রুত নিজ নিজ ইউনিয়ন পরিষদ থেকে “পশুর মালিকানা সনদ” সংগ্রহ করুন। অন্যথায় যাচাই-বাছাইয়ের সময় চুরিকৃত গরুর সন্দেহে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, ঈদকে কেন্দ্র করে এই অভিযান চলমান থাকবে এবং সাধারণ জনগণের নিরাপত্তা ও সঠিক যাচাই নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি সকল গরুর মালিককে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সচেতন থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd