• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কমলগঞ্জে জামায়াতের সমাবেশ ও গণমিছিল কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা

শ্রীমঙ্গলে পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ থেকে ৫ সন্ত্রাসী গ্রেফতার

আহমেদ নাজিম / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

117

শ্রীমঙ্গলে পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ থেকে ৫ আসামি গ্রেফতার

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সন্ত্রাস দমনে বিশেষ সাড়াশি অভিযান চালিয়ে ৫ জন চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেলস্টেশন এলাকাজুড়ে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ গত ১২ এপ্রিল ২০২৬ রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে মারধর করে গুরুতর আহত করা হয়।

ঘটনার পরপরই শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ ১৩ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেল কলোনী এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
মো. সাগর আহম্মেদ (২৩), পিতা: মো. দেলোয়ার হোসেন;
মো. ফারুক হোসেন (৩২);
মো. আরিফ হোসেন (২৮);
মো. শরীফ হোসেন (২৩), পিতা: মৃত বিল্লাল হোসেন, সাং: সোনারবাংলা রোড; এবং
মো. মিজানুর রহমান মিজান (৩০), পিতা: মৃত আলী আজগর, সাং: মতিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “শ্রীমঙ্গল থানা এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd