• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ কমলগঞ্জে ছাত্রশিবিরের জ্যৈষ্ঠ মাসিক ফলচক্র ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় নৃশংস হামলা: প্রথমে দোকানে ও পরে হাসপাতালের ভেতরে ঢুকে দুই ভাইকে কোপানোর অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর অকাল মৃত্যু

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

আহমেদ নাজিম / ৬০ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

99

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষকে স্বাগত জানায় উপজেলার সর্বস্তরের মানুষ।


সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয় বিভিন্ন ঐতিহ্যবাহী উপকরণ, রঙিন ব্যানার, ফেস্টুন ও বৈচিত্র্যময় মুখোশের মাধ্যমে। ঢাক-ঢোলের তালে তালে পুরো এলাকা উৎসবের আনন্দে মুখরিত হয়ে ওঠে।


শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ। ছোট-বড় সবার বৈশাখী সাজে উপস্থিতি উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।


শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশাত্মবোধক গান, লোকসংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করা হয়। দিনভর এ আয়োজন উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘বৈশাখী র‍্যাফেল ড্র’। এতে অংশগ্রহণকারী সাধারণ মানুষের মাঝে লটারির মাধ্যমে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়, যা উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করে।


শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কমলগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন সম্পন্ন হয়। নতুন বছরের শুরুতে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসবমুখর আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd