• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ কমলগঞ্জে ছাত্রশিবিরের জ্যৈষ্ঠ মাসিক ফলচক্র ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় নৃশংস হামলা: প্রথমে দোকানে ও পরে হাসপাতালের ভেতরে ঢুকে দুই ভাইকে কোপানোর অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর অকাল মৃত্যু

কমলগঞ্জে খাল খনন ও ৩ হাজার মিটার গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

আহমেদ নাজিম / ১৫৫ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

204

কমলগঞ্জে খাল খনন ও গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাগজুর খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য, মাটি ও মানুষের বন্ধু জননেতা আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।


এসময় তিনি মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর এলাকায় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে (হেরিং বোন বন্ড) পদ্ধতিতে ১০০০ মিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি আদমপুর ইউনিয়নের ছনগাঁও এবং পতনউষা ইউনিয়নের রামেশ্বরপুর এলাকাতেও একই প্রকল্পের আওতায় আরও ১০০০ মিটার করে মোট ৩০০০ মিটার রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে গ্রামীণ অবকাঠামোর ব্যাপক পরিবর্তন ঘটছে। খাল খনন ও সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি, যোগাযোগ ও সার্বিক জীবনমান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd